লিমেরিক
১.
‘বেশি খেলে অসুখ-বিসুখ হয়’-
মহাজনের বাক্যটি ভাই হেলাফেলার নয়।
দু’চারটে ভুট্টাদানা
তাতেই চলে আমার খানা
বেশি কি আর পোড়া পেটে সয়!
২.
হবুচন্দ্র রাজা মোদের তার কথাতেই চলি,
গবুচন্দ্র মন্ত্রীর গুণ কেমন করে বলি!
মুখটি বুজে চলতে হবে
নইলে ধরে শির না রবে,
তাই পেটে খিদে, মুখে লাজ হাসিমুখে চলি।
৩.
আজব দেশের ব্যাপার দেখে
লাগে চোখে ধাঁধা,
মানুষগুলো ঘাস চিবিয়ে
বলে মোরা গাধা।
পিঠের পরে নিয়ে বোঝা
জানি মোরা চলতে সোজা।
তত্ত্ব কথা শুনিয়ে মিছে
লাগিয়োনাকো ধাঁধা।।


