ওমা মা, যদি বলতো কথা গাছেরা কী বলত ওরা?
ওখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে যারা।
বলতো ওরা, মেরো না মোদের, হচ্ছে মোদের কষ্ট,
এই করে তো ভবিষ্যৎকে করছো তোমরা নষ্ট
ওমা,যদি বলতো কথা বাতাস কী বলত সে ?
মৃদু মন্দ চার পাশেতে বয়ে যাচ্ছে যে।
বলতো সে, দূষক মিশিয়ে করছ নষ্ট আমাকে আমি মরে গেলে প্রাণবায়ুটা কে দেবে শুনি তোমাকে?
ও মা,ওই দেখো না,খোলা রাস্তার কলটা কথা যদি বলতে পারত কী বলতো জলটা?
বলতো ঠিক আছে গো, আমায় তুমি নষ্ট করো আরোও ময়লা ফেলো মৃত পশু নদীতে যত পারো।
কিন্তু শোনো একদিন আর থাকব না আমি এখানে, তখন তুমি খুঁজতে আমায়
যাবে গো শুনি কোথায়?"
ওমা, যদি বলত কথা মাটি, কী বলতো সে?
এই এর উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি যে,
বলতো,, নস্ট করো আমায় তুমি প্লাস্টিক আরো ফেলে এর ফলটা হাতে নাতে পাবে তোমার ছেলে!
এরা সবাই বলতো মোদের অনেক কথা, সব কষ্ট ব্যক্ত করত, প্রকাশ করত ব্যথা।
বলতো, করবো এখন আমরা নালিশ,
বলবো এখন আমরা,
আমাদের এই কষ্টের জন্য দায়ী তুমি এবং তোমরা,
বলতো, মানুষের বুদ্ধি নেই, আছে শুধুই মাথা,
এসব বলতো বুঝলি খোকা, যদি বলতো ওরা কথা!