সাম্প্রতিক প্রকাশনা

নারীর সুস্থ থাকার ছয়টি খাবার

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 4 জন পাঠক।
 নারীর সুস্থ থাকার ছয়টি খাবার

মেয়েনা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সবসময়ই বেখায়াল থাকেন। আবার অনেক অভিভাবক আছেন যারা নিজেদের মেয়ের শিশুটির খাবার নিয়ে বেশি যত্নবান থাকেন না। অনেক গৃহবধূ নিজের চেয়ে নিজের পরিবারের সকলের প্রতি নজর দিতে গিয়ে খাবারের প্রতি খুব বেশি লক্ষ্য রাখতে পারেন না। এভাবেই নারীদের দেহে স্বাস্থ্যকর খাবারের ঘাটতি তৈরি হয়।

কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করাটা মেয়েদের একেবারেই উচিত নয়। কারণ তার সাথেই জড়িয়ে আছে তার পরিবারের সকলের সুস্বাস্থ্যের ব্যাপারটি। তাই নারীদের নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা উচিত কিছু স্বাস্থ্যকর খাবার।

নীচে মেয়েদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় কতিপয় খাবারের বিষয়ে আলোচনা করা হলো।

তিলবীজ

প্রতিদিন তিলবীজ খাওয়া মেয়েদের স্বাস্থ্যের জন্য অতি জরুরি। ওমেগা ৩ ফ্যাটি এসিডের ভালো উৎস হলো তিনবীজ। এতে করে হার্টের সমস্যা ও স্তন ক্যান্সরের ঝুঁকি থেকে মেয়েরা রক্ষা পেতে পারেন। এছাড়াও তিনবীজে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বাতের সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দেয়।

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজি সকলেরই বেশি পরিমাণে খাওয়া উচিত। বিশেষ ভাবে মেয়েদের। শাকসবজিতে থাকা ভিটামিন, খনিজ এবং ম্যাগনেসিয়াম দেহের উন্নতি সাধনে সহায়তা করে। ক্যান্সার, মুটিয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য দূর করতে সবুজ শাকসবজির তুলনা হয় না।

বাদাম

বাদামের ফ্যাট মেয়েদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাদামে ওমেগা ৩ ফ্যাটি এসিড, অ্যান্টিঅক্রিডেন্ট এবং ফাইটোস্টেলস স্তন ক্যান্সার থেকে দূরে রাখে। ওমেগা ৩ ফ্যাটি এসিড হাড়ের গঠন মজবুত করে, হাড়ের জয়েন্টের ব্যথা দূর করে এবং বিষণ্নতা দূর করতে সহায়তা করে।

ওটস

ওটস খেতে খুব বেশি সুস্বাদু না হলেও এর রয়েছে অনেক পুষ্টিগুণ যা নারীর স্বাস্থ্যকে উন্নত করে। ওটস মেয়েদের জন্য অনেক বেশি দরকারী একটি খাবার। প্রতিদিন এটা খেলে হার্ট কর্মক্ষম থাকে,হজম শক্তি উন্নত হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ওটসের ফলিক এসিড গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত জরুরি। এতে করে বাচ্চা জন্ম নিতে কোনো সমস্যা তৈরি হয় না।

দুধ 

বেশিভাগ মেয়েদের ক্যালসিয়ামের অভাব থাকে। এই অভাব পূরণের জন্য প্রতিদিন এক গ্লাস দুধ যেকোনো বয়সী নারীর জন্য খুবই দরকারী। এভাবে হাড়ের যেকোন সমস্যা থেকে মেয়েরা মুক্ত থাকতে পারেন।

টমাটো

স্তন ক্যানসারের প্রতিরোধের জন্য যে উপাদান সবচেয়ে প্রয়োজনীয় তাহলো ‘লাইকোপিন’। টমাটো ‘লাইকোপিন’ এর সবচেয়ে ভালো উৎস। এছাড়াও প্রতিদিন একটি টমাটো হার্টের যেকোনো সমস্যা দূর করতে সহায়তা করে।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog