সাম্প্রতিক প্রকাশনা

সেই মানুষের অপেক্ষায়

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1398 জন পাঠক।
 তার কাছ থেকে বন্দীরা পেল স্বাধীনতার কথা।
অন্ধরা ফিরে পেল দৃষ্টি তাদের বিশ্বাসের জোরে, মুক্তি পেল নির্যাতিতরা।
আকাশে উজ্জ্বল তারা দেখতে পেল মেষপালকেরা,

এমন একজন যিনি, মানুষের ক্রান্তিলগ্নে 
মানুষের মুক্তির বার্তা নিয়ে ফিরে আসবেন। 

একজন ঈশ্বরের দূত, 
যার কণ্ঠে উচ্চরিত-
 যারা চায় তারা প্রত্যেকে পায়;
যে খোঁজ করে সে পায়;
আর যে দুয়ারে আঘাত করে তার জন্য দুয়ার খোলা হয়।
সত্যের দুয়ার খুলতে মানুষ কী সে দরজায় আঘাত করার ইচ্ছা রাখে?

কারণ, পুরাণ বলে- সেদিন ও সময়ের কথা আমরা কেউই জানি না, যেদিন সেই-ই মানুষটা আবার আসবেন।

যিনি বলেছিলেন- শক্রকেও ভালোবাসো আর অত্যাচারীর জন্য প্রার্থনা কর।

আজ আমরা কেবলই ভাইয়ের চোখে কুটা দেখতে পাই, 
কিন্তু নিজের চোখের কড়িকাঠ দেখি না। 

কেউ জানে না সেই ঈশ্বরের দূত কবে আসবেন! 
কোন সময়ে!

তখন কী আকাশে রামধনূ দেখা দেবে? 
তখন কী থাকবে গরিব মানুষের গাঁয়ে নতুন জামা আর মাটির শানকি ভরা ভাত?
তখন কী পৃথিবী থেকে বিদায় নেবে ভাইরাস সখ্যতা?
তখন কী জগৎ সংসার হবে ঘাস ফুলের বাগান?

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog