সাম্প্রতিক প্রকাশনা

তোমার হাতে সবুজ ছিল

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1406 জন পাঠক।
 তোমার হাতে সবুজ ছিল,
চম্পবতী নদীর মিরাকো সেতু থেকে দূরে;
পাহাড়ের নীচে শহরতলী আমাদের নিঃশ্বাসের মতো টানছিল।
ভালো হতো যদি তুমি আমার মঙ্গল চিন্তা করতে,

শুভ কামনার আজ বড়ো প্রয়োজন।
কিন্ত এখন একটি হৃদয়ের সাহস 
মত্ত বন্দীর হৃদয়ের মতো তাড়িত করে নিয়ে যাবে।

আত্ন অনুতাপের পদাবলীতে দীর্ঘ হতে থাকা দিন যায় হারিয়ে।

আমাদের দিন থেকে ভাঁটা পরে আসা রাত সংকুচিত করে আমাদের রাতগুলো,
ওগো আমার আপাত বিরোধী প্রেম।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog