এক বিষণ্ন সন্ধ্যায় আমি জানতে পারলাম সত্যি সত্যিই আমার কোনো সঞ্চয় নেই;
কখন অবহেলায় ফেলে এসেছি শৈশবের সঞ্চয়:
হেলায় পার করেছি কৈশোরের দুর্দান্ত প্রহর;
সাথীরা সব আজ কে কোথায় নিরুদ্দেশ
কোথায় এবং কি করছে তারা এথন তা আমার ধারণার বাইরে
আমি পথ চলি একা,
বিবর্ণ ঝরে পড়া পাতার মতো;
পাতারা কথা বলে অবক্ত্ স্বরে;
পাতারা আকার নেয় মানুষের রূপে;
এরপর বিভিন্ন বৃক্ষের পাতারা ভিন্ন সব অবয়বে পূর্ণ মূর্তি নেয়;
গাছের সঞ্চয় আছে মূল এবং কাণ্ডে;
দীর্ঘজীিবি বৃক্ষ বয়ে বেড়ায় মানুষের অগণিত দুঃখ-কষ্টের স্মৃতি;
পাতারা বিবর্ণ হয়; ঝরে পড়ে তারপর;
কিন্তু জীবন কোথাও থাকে না থেমে
অর্থহীন জীবনও বারবার ছেয়ে যায় নতুন পাতায়
বিবর্ণ পাতাও ঝরে পড়ে সবুজ উচ্ছাসে