গাছেরা যে কথা বলে জানতাম না।
জগদীশবাবু গাছের প্রাণ আছে বলে কতকাল হল স্বর্গবাসী।।
গাছেদের নিয়ে এখন তেমন কেউ আর ভাবে না।
ভাবার সময়ও পায় না।
এখন মানুষের দরকার জ্বালানির;
গাছ কাটা পড়ে কারণে এবং
অকারণে।
গাছ কাটা হয়, গাছ মরে যায়-
কয়লার ধোঁয়া উঠে আট’শত ইঞ্চি চিমনি দিয়ে;
ধোঁয়া উড়ে চলে সুন্দরবনের দিকে।
চোখদুটি জ্বালা করে বাঘ ও হরিণের।
অন্ধত্ব গ্রাস করে প্রাণীদের দৃষ্টি শক্তি।
ইরাবতি ডলফিনের দল পথ হারায় সাগরে;
গাছেদের র্দুদিনে কীটপতঙ্গ বাস্তুহারা হয়;
গাছেরা আর প্রতিবাদে সোচ্চার হতে পারে না।
পাতায় পাতায় আর প্রতিবাদী চিৎকার উঠে না।
কোথায় যেন শ্রেণীহীন নিঃস্তব্ধতা।।