‘সুবোধ ’ তুমি বেওয়ারিশ কুকুর হও।
তোমার জন্য পক্ষে-বিপক্ষে রাজপথে হবে অবস্থান ধর্মঘট।
তোমাকে আর দেওয়াল লিখন আঁখতে হবে না;
সুশীলরাই এঁকে দেবে।
সাবধান থেকো ‘সুবোধ ’
এবার তোমার বন্ধাকরণ চলবে
অথবা
তুমি হবে স্থানচ্যুত,
বা বাস্তুহারা।
নিজেই পালাও তুমি, পারবে কি পালাতে?
এ শহর তোমার জন্য আর নিরাপদ নয়।
এ শহরে বর্তমানে নারী ও ‘সুবোধ ’ কেউ তোমরা আর নিরাপদ নও।
অতত্রব,
পালাবে কোথায়? কোন উপত্যকায়?


