দিদি ও... দিদি, কুত্তি গেইলেন বারে?
দ্যাওক্যা একনা জল,
গালাটা শুকি গেইছে, গাওত নাই বল।
দাদা কইসলো ঝিতকরি থাক,
দেমো এলা জল।
ম্যালাদিন তো হয়য়া গ্যালো, খবরে নাই কোনো?
তোমরা ক্যাম্বা কতায় নাকন
আগ হইছেন বোইনো ?
হামার গালাত বল নাই,
না আছে জোর খুটিত,
কি কইতে কি কয়য়া ফ্যালাং,
ফির চিপি ধইরমেন টুটিত।
তোমার হাতোত জলের চাবি,
তোমাট্টে হইল কল,
হামার খালি নল,
দিদি দেওক্যা একনা জল।
হামার বাড়ি নালমনি, তিস্তা নদীর পার,
দিদি আইসেন ব্যারবার।
খোয়ামো দই-চিরা দিদি সাথে গুয়া-পান,
দিদি কুন্দিন আইস্মেন কন?
তোমরা্ তো কন যে একনা জল,
তোমাকে না আটে,
এ্যাকবার আসি দেখি যান,
শ্মশান হামার এ্যাটে।
এপার ওপার কতকোনা দূর?
হামরায় ভাই ভাই,
জেইকনায় আছে দেওক্যা দিদি,
ভাগ করি খাই।
আর কয়দিন পর দিমেন ছারি,
কত খাবু খা…
হামরা এত্তি ডুবি মরি,
তোমরা খাইমেন চা।
আল্লাপ তো চইলতেই থাইকপে শ্যাষ আর হবান্নয়,
হামরা যদি ডাইনে যাই তো তোমরা যাইমেন বায়।
ইয়ারে নাম ছলা-কলা, ঝুলি থুইমেন মুলা,
আর কতকাল দেকমো হামরা জলকেলি খেলা?