সাম্প্রতিক প্রকাশনা

সুবোধেরা কেন পালিয়ে বেড়াবে?

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1418 জন পাঠক।
 অদ্ভূত কথাসব গুঞ্জুরিত হয়,
সুবোধের আশেপাশে নেকড়েরা দন্তনখ বিকশিত করে;
এ কেমন রাত্রি বল! 
ভোর যদি না হয়,
সুর্যোদয় যদি না দেয় দেখা?

প্রাণের স্পন্দন নেই. মৃত এক জনগোষ্ঠী হাহাকার করে।
প্রতিদিন রাজপথে, বহূতল শপিংমলে অর্থহীন বাক্য বিনিময়;
‘সুবোধের’ কথা নাহি কয়!!
কেন তবে ‘সুবোধেরা” পালিয়ে বেড়ায়?

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog