সাম্প্রতিক প্রকাশনা

প্রতিশ্রুতি ঝাপসা হয়

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1425 জন পাঠক।
 তারপর পাখিরা ফিরে গেল।
শীতের শেষে ঘরমুখো সব।
তুমি শুধু ফিরে এলে না।

প্রতিশ্রুতি কেবলি 
ঝাপসা হয়ে আসে।
ক্রমে ক্রমে সব কিছু হারিয়ে যায়।
প্রথম দেয়া গোলাপ ফুল শুকিয়ে যায়।
মুছে যায় ভিডিওগুলো।

ফোনের মেমরি ডিলিট হয়ে যায় তবুও-
হাতরে ফিরি স্বপ্নকে, হাতরে ফিরি স্মৃতিকে।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog