সাম্প্রতিক প্রকাশনা

আমাদের ভুল ভেবেছো তোমরা

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1468 জন পাঠক।
 আমাদের নিরবতাকে তোমরা প্রশ্রয় ভেবে ভুল করছো;
আমাদের প্রতিবাদহীনতাকে তোমরা আমাদের পরাজয় ভেবে আনন্দ করছো।

কিন্তু কোন কবির মনকে তুমি অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারবে না।

কবিকেও তুমি রিমাান্ডে পাঠাবে?
পাঠাও, কী এমন তথ্য পাবে তার কবিতায় অথবা কল্পনায়? 
গাছেদের কথা? আদিবাসী মানুষের প্রকৃতিকে ভালবাসার কথা?
তুমি কি তার কল্পনায় বিষধর সাপ খুঁজে পাবে? যেমনটা আজ পৃথিবী জুড়ে সর্বত্র বিরাজমান:
সোশ্যাল মিডিয়া আর কর্পোরেট জগত জুড়ে!

কষ্ট দিবে তারপরও?

কবির তো জন্মই হয় কষ্ট নিয়ে;
আর কী এমন কষ্ট তুমি তাকে দিবে?
তার চেয়ে কবিকে এবার যেতে দাও ‘সুবোধ’দের সাথে।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog