সাম্প্রতিক প্রকাশনা

সব খেয়ে শেষ করলো

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1444 জন পাঠক।
 ওই পোকায় সব খেয়ে শেষ করলো।
তবু কেউ করলো না প্রতিবাদ,

কিছু তুর্কী তরুণ-তরুণী হইচই করে সকাল-রাতে না খেয়ে বসে রইল।।
সন্ধ্যার আড়ালে কুয়াশা ঢাকা আলো আঁধারে খিঁচুড়ি রান্না হলো নাম  না জানা সংগ্রামের অন্তরালে।।

তারপর এলো এক স্বপ্নচারী কল্পলেখক;
মিষ্টি কথার ফুলঝুরিতে মাতয়ারা সব তরুণ-তরুণী,
চোখের জলে ভেসে উথাল-পাথাল, ভাঙল তারা অনশন।

তারপর...
তারপরও তুমি শুনতে চাও?

কী আর শোনাবার আছে ‘সুবোধ’দের?
ওরা যে কেবলই পালায়, 
নিজের থেকে, সমাজ থেকে, স্বদেশ থেকে,
ভূমধ্যসাগরের অগাধ জলে ডুব সাঁতার দিয়ে মরতে।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog