সাম্প্রতিক প্রকাশনা

বাঘের ক্ষুধা প্লাস ক্রোধ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 406 জন পাঠক।
 “দেখো দুটি চোখ বিস্ফারিত করে,
আমি বাঘ, সুন্দর বনের দ্য রয়েল বেঙ্গল টাইগার।

এবং আমার নাম লেখো সবার উপরে,
ক্রিকেট জয়ে অথবা পরাজয়ে;

দয়া করে লিখে রাখো-
আমি ঘৃণা করি না কাউকে,
আমি কেড়ে নিইনি বনের অবারিত প্রাণ বৈচিত্র্য।

তবু যখন আমি অনাহারী
আমি নির্দ্বিধায় ছিঁড়ে খাই কাচা মাংস।

অতত্রব, হে লোকসকল সাবধান তোমাদের!
সাবধান, আমার জন্মগত আকাঙ্খার ক্ষুধাকে,
সাবধান, আমার আজন্ম ক্রোধকে।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog