নরক শূন্য, সব শয়তান এখন এখানে, এদেশে, এ সমাজের, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে,
প্রতিটি গ্রাম ও শহরে,
প্রথমবার তারা আসলো কমিউনিষ্টদের জন্য এবং আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিষ্ট নই।
তারপর তারা আসলো সমাজবাদীদের জন্য এবং আমি কোন কথা বলিনি,
কারণ আমি সমাজবাদী নই।
তারপর তারা আসলো ব্লগারদের জন্য এবং যথারীতি
আমি কোন কথা বলিনি,
কারণ আমি ব্লগার নই।
তারপর তারা আসলো নাস্তিকদের জন্য এবং আমি কোন কথা বলিনি,
কারণ আমি তো নাস্তিক নই।
তারপর একদিন তারা আসলো আমার জন্য এবং তখন আর কেউ থাকলো না, কেউই না,
আমার পক্ষে কথা বলার জন্য।
তবে কি আমরা আর অন্যের জন্য কথা বলবো না?
আমরা কি কেবলই পালিয়ে বেড়াবো?
ওদের বিরুদ্ধে প্রতিবাদী হবো না আর আমরা কেউ?
কেবলেই কি গা বাঁচিয়ে, পিছু টান দিবো?
তাই বুঝি সুবোধেরা আজকাল গা বাঁচিয়ে চলে?
অবশেষে রেহাই পাবে কি তারা!