ওহ্ সমুদ্র তুমি আমাকে ভিজিয়ে দাও, আমার কাছে এসো।
মরুভূমির বুকে চলমান কেরাভেনের অপরিচিত আশ্চর্য এক জিপসি আমি।
সিলিকনের বিকাল
প্যানে সূর্য অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছে বাদাম সিদ্ধ করার জন্য;
ওহ্ নীল শান্ত সমুদ্র,
দয়া কর,
আমাকে শীতল কর,
তোমার বুকে দয়া করে স্নান করতে দাও।
আমি তোমার শীতলতা অনুভব করতে চাই, আর
সবুজ মরিচের মতো ঝাঁঝালো হয়ে উঠেতে চাই।
তোমার নীল জলধারা আছড়ে পরে উপকূলের দ্বীপগুলোতে আলো আধাঁরের
জ্বলজ্বলে তারার মতো।
ওহ্ প্রিয় সমুদ্র আরো কাছে এসে আমাকে ভিজিয়ে দাও,
ক্লান্তি কর বিদারিত।।


