‘শেষ গাছটা এক সময় শুকিয়ে যাবে,
শেষ মাছটা একসময় ধরা পড়বে,
শেষ নদীটা বিষে ভরে যাবে,
আর তখন বোঝা যাবে, সত্যিই টাকা খাওয়া যায় না।’
টাকার জন্য জাহাজের খোলে মানুষ।
টাকার জন্য বিমানের ডানায় মানুষ।
টাকার জন্য নৌকো আর জাহাজে মানুষ পারাপার।
শেষটায় মানুষ রাতের অন্ধকারে সীমান্ত পারি দেয়।
গুলি চলে, রাতের অন্ধকারে,
নিঃস্তব্ধতা বিদীর্ণ করে গুলি চালায় ওরা;
একসময় পাওয়া যায় রক্তাক্ত লাশ।
পত্রিকায় ছবি ওঠে;
সচল হয় টিভি চ্যানেলগুলো।
সচিত্র মানবিক কাহিনীগুলো লেখার জন্য
অর্থ আসে সাংবাদিক, সুশীলদের পকেটে।
কিন্তু-
টাকার দামে প্রাণ ফিরে পায় না গুলিতে মরা মানুষ।