সাম্প্রতিক প্রকাশনা

‘সুবোধ’ তুমি জ্ঞানবৃক্ষ হও

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1456 জন পাঠক।
  ‘সুবোধ’ তুমি বাওয়াব গাছের মতো প্রাচীন হয়ে উঠো।
তোমাকে নিয়ে কিংবদন্তি লোককথা রচিত হোক।
‘জীবনবৃক্ষ’ হও তুমি।
তুমি মরতে পারো না।
তোমার দেহের জলকণাকে কমতে দিও না।
তুমি ভোগবাদীদের পরিবেশ বিপর্যয় উপেক্ষা করে উঠে দাঁড়াও।

তোমার শিকড় গ্রথিত হোক মাটির আরো গভীরে;
যেখানে প্রাণ সঞ্চারী পোকারা সব কিলবিল করে;

বেঁচে উঠার অপেক্ষায়
তোমার শেকড় আরো মজবুত করে তোলো,
শত সহস্র বছরব্যাপী প্রকৃতি রক্ষায়।

রুখে দাও প্রকৃতি বিনাশী দানব রাষ্ট্রনায়কদের।
প্রাচীন হও, প্রবীণ হও তুমি;
‘জ্ঞানবৃক্ষ হও এবার।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog