সাম্প্রতিক প্রকাশনা

যন্ত্রণা

Engr.A.T.M.Habibullah লেখাটি পড়েছেন 1417 জন পাঠক।
 যন্ত্রণা
------আশিক মাহমুদ

যন্ত্রণা কোনটা?

পিঁয়াজ কাটার সময় টপ টপ করে চোখ বেয়ে পানি পরা;নাকি ছোটবেলার সেই পেন্টের চেইনে নুনু আটকে যাওয়া।
যন্ত্রণা কোনটা?

ইচ্ছে থাকা শর্তেও সন্তনের আবদার পূরণ না করতে পারা;নাকি মাসের পর মাস যাওয়া স্বত্বেও বউয়ের নাকফুলটা ঠিক করে না দিতে পারা।
যন্ত্রণা কোনটা?

মাসের শেষ কয়েকটা দিন কিভাবে কাটবে তার প্রহর গুণা;নাকি ইচ্ছে থাকা সত্তেও টাকার অভাবে ডেটিংয়ে না যাওয়া।

যন্ত্রণা কোনটা?

রাতভর পড়াশোনা করেও একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়া;নাকি মামা-খালুর এই যুগে ভালো ফলাফল করেও একটা চাকুরি না জুটা।

যন্ত্রণা কোনটা?

অন্যায়ের বিরূদ্ধে কিছু লিখতে চেয়েও ভয়ে লিখতে না পারা;নাকি অন্যায় হতে দেখেও চোখ ফিরিয়ে নেওয়া।

যন্ত্রণা কোনটা?
আইসিইউতে পড়ে থাকা স্বজনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা;নাকি প্রসব বেদনায় কাতরাতে থাকা কোন গর্ভধারিণীর আর্তচিৎকার।

যন্ত্রণা কোনটা?

ইচ্ছে থাকা স্বত্বেও ভালোবাসার মানুষটিকে ভালোবাসি কথাটা বলতে না পারা;নাকি চোখের সামনে নিজের প্রেমিক/প্রেমিকাকে অন্য কারো হতে দেখা।

তাহলে যন্ত্রণা আসলে কোনটা?
জানতে চাও???তাহলে শুনো ঐ ব্যক্তির কাছে;

মাসের বাকি কয়েকটা দিন কিভাবে চালাবে সেই চিন্তায় চিন্তিত পিতার মুখে

বাচাঁর শেষ আশাটুকু নিয়ে আইসিইউতে পড়ে থাকা কোন রোগীর কাছে।

মৃত সন্তান জন্ম দেওয়া কোন গর্ভধারিণীর কাছে।

কালকে নিশ্চয় কোন একটা চাকুরি হবে ভেবে ঘুমাতে যাওয়া কোন বেকারকে।

প্রেমের কথা বাড়িতে বলবে বলে কথা দেওয়া সেই প্রেমিকটিকে।

অন্যায়কে সহ্য করা সেই অসহায় মানুষটিকে।

কি ভাবছো?তুমি কি তাদের থেকেও অসুখী?যদি না হও কেনো তাহলে নিজের এই সুন্দর জীবনটিকে নষ্ট করছো?তোমার কাছে যদি বেচেঁ থাকার একটা কারণ ও অবশিষ্ট থাকে তাহলেও বাচোঁ।

নিজের জন্য বাচোঁ।নিজের আশেপাশের মানুষগুলোর জন্য বাচোঁ।
কারণ তুমি বাঁচলেই বেচেঁ যাবে মানব সভ্যতা।

তাই সবশেষে একটা কথাই বলবো:
জীবন কিন্তু একটাই।Lets enjoy it.????????????

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog