সাম্প্রতিক প্রকাশনা

স্বপ্ন ভঙ্গ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1463 জন পাঠক।
 তোমার হাতের ফুল ঝরে পড়ার আগে আমি  স্বপ্ন ভঙ্গের কষ্টে গুমরে কেঁদে উঠলাম।
অবাক হয়ে দেখলাম পাথরে খোদাই তোমার নাম।
পুরোনো শিলালিপির মতো; অথবা ফসিলের মতো জীবন্ত হ্রদয়।

অমানুষের মতো তোমাকে ভুলে যেতে চেয়ে
নিজের মনকে করলাম ক্ষত-বিক্ষত।
অথচ আমার বুকের নিবিড়তম স্থানে
রক্ত আঁকরে লেখা তোমার নাম-
এই কথাটি কেমন করে ভুলে ছিলাম।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog