সাম্প্রতিক প্রকাশনা

মেঠো পথ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1481 জন পাঠক।
 সুসজ্জিত  গ্রাম বাংলা যেন,
কুঁড়ে ঘর, মাটির ঘর, টং ঘর,
গোয়াল ঘর, ঢেঁকিঘর,
সবজি খেত দূরে।

আছে আম  বাগানের শীতল ছায়া,
অথবা মাটির হাড়িতে জ্বাল দেওয়া ফেনা উঠা দুধ দিয়ে লাল চালে ভাত।

এসব সকলই ছিল সন্ধ্যাবেলা অথবা
কার্তিকের সকালে।

আজ সব স্বপ্ন হয়ে ধরা দেয়  স্মৃতির ভিতর।

একটু খানি ছোঁয়া শুধু ক্ষণকাল
রয়ে যায় কারো প্রতিক্ষার স্বপ্নে বিভোর।।      

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog