সাম্প্রতিক প্রকাশনা

করোনা

shokher kolom লেখাটি পড়েছেন 1440 জন পাঠক।
 কেউবা বলে কোভিড-১৯
কেউবা বলে করোনা,
এসবের যেটাই হোক
অবহেলা করো না।

হাতখানা ধোয়া ছাড়
খাওয়ার কিছু ধরো না,
টয়লেটে টিস্যু ব্যবহার
এটা ভুল করো না।

খুব প্রয়োজন ছাড়া
বাসার বাইরে যেয়ো না,
মাস্ক ব্যবহার করা
একেবারেই ভুলো না।

সবার সাথে হাত মিলানো
এসব এখন করো না,
বুকের সাথে বুক মিলানো
এসবকে বলো -না।

হাঁচি কিংবা কাশি এলে
রুমাল ব্যবহার ভুলো না,
ব্যবহার করা টিস্যু কিন্তু
এদিক ওদিক ফেলো না।

জ্বর,সর্দি কাশি হলে
চুপ করে থেকো না,
হেল্প লাইনে ফোন দিতে
মোটেও দেরি করো না।

সতর্ক থাকতে পারলে
হবেনা আর করোনা,
হিরোগিরি করতে গিয়ে
অস্বাভাবিক মরো না।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog