সাম্প্রতিক প্রকাশনা

বল্টুলাল

shokher kolom লেখাটি পড়েছেন 1405 জন পাঠক।
 বল্টুলাল

কেউবা বলে ছলচাতুরী
কেউবা বলে নির্ভেজাল ,
আস্ত একটা বদের হাড্ডি
বলে বাবা মাখন লাল। 

ঠাকুরকে ধরে বল্টু
দু ’হাতে টানে গাল,
ঠাকুর মাকে সকাল-বিকাল
উঠায় বসায় ধরে কান।

বাকীর খাতায় সব দোকানে
বড় করে বল্টুর নাম,
টাকা চাইলে কলার ধরে
মারে যে ভাই ধুমধাম।

নিমাই কাকার বড় মেয়ের
ওড়না ধরে দিবে টান,
ডায়ালগ দিয়ে বলবে বল্টু
তুমি শুধু আমার জান। 

ছোট-বড় সব লোকেরাই
দিতে হবে নেতার দাম,
মতের বিরোধ হলে কেউ
ঘুসি মেরে ফুলায় গাল।

ঘরের বাইরে ঘুরাঘুরি
মানেনা তো কোয়ারেন্টাইন,
কারো কথা শুনে না সে
বুঝতে চায় না ক্লান্তিকাল।

সেনা সদস্য ধরলো তাকে
মেইন রাস্তায় গতকাল,
ডান্ডা দিয়ে বেদম মেরে
করছে বল্টুর পাছা লাল।

মাখন লালের বড় ছেলের
রাখছে সবাই নতুন নাম,
বল্টুর সাথে লাল যোগ করে
হয়েছে এখন বল্টু লাল।


পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog