সাম্প্রতিক প্রকাশনা

‘সুবোধেরা পালিয়ে বেড়ায়

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1421 জন পাঠক।
 অদ্ভুত কথাসব গুঞ্জরিত হয়
‘সুবোধে’র আশপাশে
নেকড়েরা দন্ত বিকশিত করে;

এ কেমন রাত্রি বলো? 
ভোর যদি না হয়, সূর্যোদয় যদি না দেয় দেখা।
প্রাণের স্পন্দন নেই,
মৃত এক জনগোষ্ঠী হাহাকার করে।

প্রতিদিন রাজপথে,
বহুতল শপিংমলে
অর্থহীন বাক্য বিনিময়;
‘সুবোধে’র কথা নাহি কয়!!
 ‘সুবোধেরা’ কেন পালিয়ে বেড়ায়?

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog