সাম্প্রতিক প্রকাশনা

নগরের রাস্তা সব ‘সুবোধের দখলে

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1437 জন পাঠক।
 প্রতিরোধের স্বপ্নে বিভোর ‘সুবোধেরা’
জেগে উঠে, লোকালয়ে, জনপদে উঠে ধূলার ঝড়;

আবাবিল পাখির ঠোঁটে নিক্ষিপ্তমান প্রস্তরখন্ড
‘সুবোধেরা’ আর নতজানু থাকে না;
সূর্যের পানে মুখ তুলে তাকায় শত শত ‘সুবোধ’;
ক্রমশ সংখ্যায় তারা বেড়ে উঠে।

হাজার থেকে লক্ষ লক্ষ ‘সুবোধ’
নগরের রাস্তা সব অবরোধ করে।
এবার বুঝে নেবে পাওনা সব কড়ায় গণ্ডায়।


পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog