সাম্প্রতিক প্রকাশনা

সাবাশ সুবোধ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1416 জন পাঠক।
 সুবোধ তুমি প্রভু ভক্ত কুকুর হও।
মনটা ভিজিয়ে নাও নানকাটরা বিস্কুট আর চায়ে।

তারপর জো হুকুম প্রভু বলে,
স্লোগান দাও বিপ্লবের বিপক্ষে।

তোমার মাথায় প্রভুরা হাত বুলিয়েে 
এটোঁ মাংসের হাড় ‍চিবাতে দিবে;

তাতেই তুমি সন্তষ্ট থেকো;
তা‘না হলে অরণ্যেও তোমার স্থান হবে না।

রাস্তার কুকুরের অধিকার নিয়ে ঐ হাজার বলদ মিছিল করে;
পোস্টারে সয়লাব সিটি কর্পোরেশনের দেয়াল।

‘হায় সুবোধ’ তোমার জন্য মিছিল কই? পোস্টার কই? নিজেই আকোঁ, 
একেঁ চলো দেয়াল লিখন-
আর তোমার খোঁজে দিনভর ওরা  শহর জুড়ে চালায় চিরুনি অভিযান।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog