সাম্প্রতিক প্রকাশনা

তুমি পিছন ফিরে তাকাবে কি?

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1445 জন পাঠক।
 যথন তুমি পিছন ফিরে তাকাও
অজানা বিষণ্নতার ছায়া তোমার মুখকে ম্লান করে
আমি তোমার উপর বটবৃক্ষের শাখার মতো ছায়া দেই।
তুমি তা কখনও দেথতে পাও না।

স্মৃতি তোমাকে কৈশোরে নিয়ে যায়,
অথবা একদম শিশুকালে;
যথন তুমি যুক্তিহীন বায়না করতে
সব কিছু পাবার জন্য;
বিশ্ব সংসারের সবকিছু তোমার  আপন তখন
অর্থহীন ভালোলাগায় তুমি শিহরিত হতে অনুক্ষণ।।

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog