নিস্তব্ধ রাত্রির শপথ
সামনের অন্ধকার পথ কাঁটায় ভরা।
অমাবস্যা আজ,
কৃষ্ণপক্ষের শেষ তিথি।
চন্দ্রকলার অদৃশ্যকাল;
এমন অমানিশা রাতে
প্রেতপুরীতে চলে গোপন অভিসার।।
এমন নিকষ রাতে
তুমি নাই- আমি নাই
সব একাকার।।
নিস্তব্ধ রাত্রির শপথ
সামনের অন্ধকার পথ কাঁটায় ভরা।
অমাবস্যা আজ,
কৃষ্ণপক্ষের শেষ তিথি।
চন্দ্রকলার অদৃশ্যকাল;
এমন অমানিশা রাতে
প্রেতপুরীতে চলে গোপন অভিসার।।
এমন নিকষ রাতে
তুমি নাই- আমি নাই
সব একাকার।।
