সাম্প্রতিক প্রকাশনা

বাতওয়ালের ক্ষুধা (ধারাবাহিক সায়েন্স ফিকসন বা বিজ্ঞান কল্প কাহিনী) অষ্টম পরিচ্ছেদ

আলতামাস পাশা লেখাটি পড়েছেন 1464 জন পাঠক।
 অষ্টম পরিচ্ছেদ

বাংলাদেশের অ্যাস্ট্রোফিজিসিস্ট প্রফেসর রব্বানীর মনটা কিছুদিন থেকেই ভারভার লাগছিলো। চিন্তা করলেন চলে যাবেন সুন্দরবনের দিকে। চকরিয়া সুন্দরবনে বনবিভাগের বাংলোতে রুম বুক করে জিনিসপত্র গোছাতে থাকেন প্রফেসর রব্বানী। একলা মানুষ তিনি। নিজের গবেষণা আর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা নিয়েই রব্বানী সাহেব ব্যস্ত। তবে কিছুদিন থেকে কম্পিউটাওে কাজ করতে করতে সব কিছু বড্ডো একঘেয়ে লাগছিল। হিউম্যান বিহেভিয়ার কনসালটিং কম্পিউটার সফটওয়্যার তাকে সুন্দরবন এলাকায় ছুটি কাটাতে পরামর্শ দেওয়াতেই এই সুন্দরবনমুখী যাত্রা তার।

সুন্দরবন নিজেই চির সুন্দরী। এর রূপের কোনো সীমা নেই। বিশেষ কওে সমুদ্র উপকূলের বেলাভূমি আর অভয়ারণ্য এলাকা অপূর্ব নৈসর্গমণ্ডিত। রয়েল বেঙ্গল টাইগারের প্রজাতি প্রায় বিলুপ্ত হতে চলেছিলো। শেষ পর্যন্ত বাংলাদেশের বিজ্ঞানীরা বাঘের ডিএনএ’র মিউটেশন ঘটিয়ে এ প্রজাতির সংখ্যা চারগুণ করেছেন। আজ সুন্দরবনের অভয়ারণ্য ভরা রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমিরসহ আরো অন্যান্য প্রাণী। (চলবে) 

পাঠকের মন্তব্য


একই ধরনের লেখা, আপনার পছন্দ হতে পারে

bdjogajog