সাম্প্রতিক প্রকাশনা
রক্তাক্ত বর্ণমালা

বিস্তারিত পড়ুন

রক্তাক্ত বর্ণমালা

আলতামাস পাশা

বর্ণমালারা জীবন্ত হয়- বর্ণ পরিচয়ের বুক থেকে অ, আ, ই, ঈ প্রতিবাদে সোচ্চার; রাজপথে ঠাঁই নেয় প্রতিবাদী বর্ণমালা সব; মিছিলে মিছিলে ভঙ্গ করে শাসকের জারি করা আইন। রক্তাক্ত বর্ণমালা সব শহীদের নাম লিখে দেয় কৃষ্ণচূড়া পলাশের রক্তমাখা শাখায় শাখায়। পাখিদের করুণ গানে বিষণ্ণ হয় হিমমাখা ফাগুনের প্...

গাছেদের কথা কেউ বলে না

বিস্তারিত পড়ুন

গাছেদের কথা কেউ বলে না

আলতামাস পাশা

গাছেরা যে কথা বলে জানতাম না। জগদীশবাবু গাছের প্রাণ আছে বলে কতকাল হল স্বর্গবাসী।। গাছেদের নিয়ে এখন তেমন কেউ আর ভাবে না। ভাবার সময়ও পায় না। এখন মানুষের দরকার জ্বালানির; গাছ কাটা পড়ে কারণে এবং অকারণে। গাছ কাটা হয়, গাছ মরে যায়- কয়লার ধোঁয়া উঠে আট’শত ইঞ্চি চিমনি দিয়ে; ধোঁয়া উড়ে চলে সুন্দরবনের দিকে। চোখদুটি জ্বালা করে বাঘ ও হরিণের। অন্ধত্ব গ্রাস করে প্রাণীদের দৃষ্টি শক্তি। ইরাবতি ডলফিনের দল পথ হারায় সাগরে; গাছেদের র্দুদিনে কীটপতঙ্গ বাস্তুহারা হয়; গাছেরা আর প্রতিবাদে সোচ্চার হতে পারে না। পাতায় পাতায় আর প্রতিবাদী চিৎকার উঠে না। কোথায় যেন শ্রেণীহীন নিঃস্তব্ধত...

সাবাশ সুবোধ

বিস্তারিত পড়ুন

সাবাশ সুবোধ

আলতামাস পাশা

সুবোধ তুমি প্রভু ভক্ত কুকুর হও। মনটা ভিজিয়ে নাও নানকাটরা বিস্কুট আর চায়ে। তারপর জো হুকুম প্রভু বলে, স্লোগান দাও বিপ্লবের বিপক্ষে। তোমার মাথায় প্রভুরা হাত বুলিয়েে এটোঁ মাংসের হাড় ‍চিবাতে দিবে; তাতেই তুমি সন্তষ্ট থেকো; তা‘না হলে অরণ্যেও তোমার স্থান হবে না। রাস্তার কুকুরের অধিকার নিà...

সুবোধের পশ্চাদপসরণ

বিস্তারিত পড়ুন

সুবোধের পশ্চাদপসরণ

আলতামাস পাশা

‘সুবোধের পশ্চাদপসরণ আবারও; সুবোধের খোঁজে নেকড়েরা হানা দেয় শহরতলীগুলোতে; সুবোধেরা এখন পলায়নপর পিপীলিকায় পরিণত ; হঠাৎ বাসায় আঘাত; ছন্নছাড়া সব। পথ হারা সব, ছুটে চলে পথের সন্ধানে; পূর্ব দিগন্তে সূর্যোদয়ের প্রতিক্ষায় প্রতিক্ষায় ‘সুবোধেরা অপেক্ষামান। অথবা গুম হয়ে যায় হঠাৎ করে। ঘরে যাà...

হেমন্ত সকালে

বিস্তারিত পড়ুন

হেমন্ত সকালে

আলতামাস পাশা

অতপর পাতারা ঝরে পড়ে মৃত্তিকা বুকে; বাদামি হয়, সবুজ স্বপ্ন, বৃক্ষের পত্র সব, ঋতুর পরিবর্তন ঘটে , জগতে, সংসারে আকস্মিক কান্না ঝরে পড়ে, কাশফুল সাদা , মেঘ ছোঁয়ার আশায় তারপর, কার্তিকের ভোরে হেমন্তের শিশির জমে কচু পাতা কান্নায় টলটল করে৤

bdjogajog